ফাইল ছবি
সারাদেশ

ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত, বাবা-মা আহত

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গোপাল নগরে ট্রলিচাপায় রৌজা (১০) নামে এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন রোজার বাবা আশাদুল ও মা মৌসুমী খাতুন।

সোমবার (২২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রৌজা ওই গ্রামের আশাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

গাংনী থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মোটরসাইকেলে করে বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলো রৌজা। সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবাই রাস্তার ওপর পড়ে যায়। এ সময় একটি ট্রলি তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক রৌজাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা