সারাদেশ

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে বিএনপির কর্মসুচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। তবে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি, যুগান্তরের নাটোর জেলা প্রতিনিধি শহিদুল হক সরকার ও নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সংঘর্ষে ঘটনা ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে আহত সাংবাদিক শহিদুল হক সরকারকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। এর প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তিনি অভিযোগ করেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের অনশন কর্মসূচি পণ্ড করে দেয়। এছাড়া সংঘর্ষে তিনিসহ দৈনিক যুগান্তরের নাটোর প্রতিনিধির মাথায় ইটের আঘাত লেগে আহত হয়েছেন।

অন্যদিকে, নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকলে নিক্ষেপ করেন।

ওসি আরও জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় তিনিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে জনগণের জানমাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ক্যবহার করতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা