সারাদেশ

নোয়াখালীতে কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো.রাকিব (২১) বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস (২০) আব্দুল হাই (৪৩) ও উপজেলার চরহাজারী ইউনিয়নের আব্দুল কাইয়ুম (৩৩)।

এর আগে শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া, চরহাজারী ও বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সরকারি কাজে পুলিশের সাথে খারাপ আচরণ ও গতকাল (শনিবার) উপজেলার হাজারী হাটে মারামারির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযুক্ত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা