সারাদেশ

চাঁদপুরে বেপরোয়া গতির ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া সীমানার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সোহেল হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের ও যাত্রী গোকুল সরকার উপজেলার মৈশামুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে কুমিল্লাগামী ট্রাকটি ও শাহরাস্তিগামী অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিপন নামে অপর এক যাত্রী। এ দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা