সারাদেশ

ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় বাবলু হোসেন নামে এক ভাতিজার বিরুদ্ধে চাচিকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এক এ ঘটনা ঘটে। অভিযুক্ত বাবলু একই গ্রামের সামছুলের পুত্র।

ভুক্তভোগী নারীর আত্মীয়-স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী নারীর নানীর বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী বাবলু হোসেন তার চাচির মাথার চুল ধরে মাটিতে ফেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে তার স্বামী এসে ধর্ষণ চেষ্টাকারী ভাতিজা বাবলুকে মারধর করেন।

এ ঘটনার পরেরদিন বাবলুর আত্মীয়-স্বজন ওই নারীকে তার নিজ বাড়ি হতে ধরে নিয়ে মারধর করেন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। পরে পুলিশ ঘটনাটি জানার পরে গৃহবধূকে দ্রুত উদ্ধার করে তার স্বামীর হাতে তুলে দেয়। তবে ওই নারীর মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে দিলেও মেমোরি কার্ড এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

এদিকে, ধর্ষণের চেষ্টাকারী অভিযোগ অস্বীকার করে বাবলু হোসেন বলেন, আমি রাস্তা দিয়ে যাবার পথে আমাকে চাচার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে ২০ হাজার টাকা দাবি করেছেন চাচা-চাচি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা