সারাদেশ

১১১ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে আদালতের নির্দেশে দাফনের প্রায় সাড়ে তিন মাস বা ১১১ দিন পর কবর থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের উপস্থিতিতে সদর উপজেলার রাজাপুর আমহাটি কবরস্থান থেকে ওই লাশটি উত্তোলন করা হয়।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার রথবাড়ি এলাকার আব্দুর রহিম ব্যাপারীর সঙ্গে জমি নিয়ে তার আপন ভাই চক আমহাটি হাফরাস্তা এলাকার আব্দুল আজিজ ব্যাপারীর বিরোধ চলে আসছিল। এ অবস্থায় গত ২৫ জুলাই আব্দুর রহিম ব্যাপারীর ছেলে হারুনুর রশিদ অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে মারা যান। পরে সামাজিকভাবে হারুনুর রশিদের লাশটি দাফন করা হয়।

তবে নিহতের পিতা আব্দুর রহিম ব্যাপারী দাবি করেন, তার ছেলেকে খুন করেছে আব্দুল আজিজ ব্যাপারী ও তার দুই ছেলে আকরাম হোসনে বাবু ও জহুরুল ইসলাম। কৌশলে তারা হারুনুর রশিদকে খাবারের সঙ্গে গ্যাস #ট্যাবলেট পান করিয়ে হত্যা করেন।

পরে তিনি বাদী হয়ে গত ৪ অক্টোবর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম গোলজার হোসেনের আদালতে মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট নাটোর থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। পরে গত ১০ অক্টোবর নাটোর থানায় ৩ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর থানার এসআই শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা