সারাদেশ

৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে ৩১ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে ২৫ লাখ করে মোট ৭৫ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন আদালত। তিন কর্মকর্তা হলেন, ফেনীর সোনাগাজী সোনালী ব্যাংকের শাখার ম্যানেজার আসামি মো. রহিম উল্যাহ খন্দকার, দ্বিতীয় কর্মকর্তা আসামি মো. আবুল কালাম ও সহকারী অফিসার মো. মিজানুর রহমান।

সোমবার (১৯ নভেম্বর) নোয়াখালীর স্পেশাল জজ (জেলা জজ) আদালত এ রায় দেন।

দুদক উপপরিচালক মো. মশিউর রহমান এ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ।

ঘটনার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট তারিখ পর্যন্ত দলিলের কাজে ব্যবহৃত ১৬৬ পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন এই তিন কর্মকর্তা।

এটি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সোনাগাজী (ফেনী) থানায় এ বিষয়ে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা