সারাদেশ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ১৬ বছর

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জেএমবির বোমা হামালায় নিহত সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে নামে ঝালকাঠির দুই বিচারককে। দিনটি উপলক্ষে রোববার (১৪ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ শহীদুল্লাহ, জেলা প্রশাসক জোহর আলী ও জেলা আইনজীবি সমিতির সাধারণর সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু।

এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ারসহ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবিরা উপস্থিত ছিলেন। পরে জেলা জজ আদালতে বিচারক সোহলে-জগন্নাথ স্মৃতি মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

প্রসঙ্গত, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএববি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা