ছবি সংগৃহীত
সারাদেশ

সাকার ফিস দেখে ভয় পেলেন জেলে

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার পাশে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে বিরল প্রজাতির একটি সাকার ফিস ধরা পড়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে মাছটি ধরেন জেলে সবুজ মিয়া।

সবুজ মিয়া বলেন, ‘শুক্রবার বিকেলে জাল নিয়ে আড়িয়াল খাঁ নদীতে যাই। এ সময় কয়েকবার জাল পানিতে ফেলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাই। এর মধ্যে অদ্ভুত একটি মাছও দেখতে পাই। কালো রঙয়ের মাছটির মাঝে ডোরাকাটা দাগ রয়েছে। এটি প্রথমে দেখে ভয় পেয়ে যাই। পরে একজন মোবাইলে ছবি তুলে ইন্টারনেটে সার্চ করে জানায় এটা সাকার ফিস।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, সাকার ফিস দেশীয় কোনো মাছ নয়। এ মাছটির বংশবিস্তার আমাদের দেশীয় মাছের জন‌্য হুমকি। মাছটি পানিতে থাকা অবস্থায় আশপাশের ছোট মাছ খেয়ে ফেলে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা