ছবি সংগৃহীত
সারাদেশ

ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চরপাড়ায় বাবা রুহুল কাদেরকে (৫৫) হত্যা করেছেন ছেলে শহিদুল ইসলাম (২২)।

শনিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবা রুহুল কাদের ছেলে শহিদুল ইসলামকে ক্ষেতের কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তোলেন। পরে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান তিনি। এ সময় ক্ষিপ্ত হয়ে শহিদুল তার বাবাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রুহুল কাদের মারা যান।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা হবে। পলাতক শহিদুলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা