প্রার্থী
সারাদেশ

প্রতীক বরাদ্দ পেয়ে সেনবাগ প্রার্থীদের প্রচারণা শুরু

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রাথীদের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে প্রতীক বরাদ্দ নেওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী ও কর্মী সমর্থকরা আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন।

সেনবাগ পৌর সভায় ৩জন মেয়র ও কাউন্সিলর, মহিলা কাউন্সিলর পদে ৩৪ জন এবং ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন ও মেম্বার পদে ২৪১ সংলক্ষিত মহিলা মেম্বার পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সেনবাগ পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী আবু জাফর টিপু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেনবাগ কলেজের সাবেক ভিপি আবু নাছের ভিপি দুলাল ও আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাবুল প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ হবে।

ইতিমধ্যে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী শওকত হোসেন কানন বিনা প্রতিদ্বন্দ্বীয় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেনবাগ পৌরসভা ও উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা