অগ্নিকান্ড
সারাদেশ

তেলবাহী জাহাজ অগ্নিকাণ্ডে নিহত ১

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদীতে ওটি, সাগর, নন্দীনি ৩ নামের একটি তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে সুকানী কামরুল ইসলাম নিহত এবং ৭ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা জাহজটিতে বিস্ফোরনের এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো: শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থাণীয লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। এ সময় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাজের শুকানী কামরুল ইসলাম মারা যান। বরিশাল শেবাচিম হাসপাতালে আশংকাজনক অবস্থায় অনন্ত ৫ জন ভর্তি রয়েছে। জাহাজে নাবিকসহ মোট ১৩জন স্টাফ ছিলেন। তবে বিস্ফোরণের কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি, বলেন তিনি।

জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

ঝালকাঠি পদ্মা ডিপো সূত্র জানায়, সাগর নন্দিনি-৩ নামক জাহাজটি পেট্টোল ও ডিজেল নিয়ে চট্রগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটি পদ্মা ডিপোতে তেল খালাস করার কথা ছিলো।

ঝলকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিস্ফোরনের কারন এখনও জানা যায়নি, জাহাযে যারা ছিলেন, তারা অধিকাংশই গুরুতর আহত। জাহাজ থেকে যাদে দ্রুত তেল খালাস করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা