ছবি সংগৃহীত
সারাদেশ

মাঝ নদীতে বাল্কহেডে আগুন

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে এম ভি ফারুক নামে একটি কার্টুনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলম জানান, বাল্কহেডটি বরিশাল থেকে খালি কার্টুন নিয়ে ঢাকায় যাচ্ছিলো। পথিমধ্যে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে গ্রীন বয়ার কাছে এলে কার্টুনে হঠাৎ আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ অগ্নিবিনাশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই সময় বাল্কহেডে থাকা ৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা