ছবি সংগৃহীত
সারাদেশ

এখন গাছের পাতায় পাতায় আ’লীগ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। সব স্থানে আওয়ামী লীগ ও সরকারি দল। সব সেক্টর আওয়ামী লীগ হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় আমরা বোধহয় বিএনপি-জামায়াত করি। কিন্তু হাইব্রিড আর অনুপ্রবেশকারীরা দলের যে ক্ষতি করছে সেটা বন্ধ না করলে তৃণমূল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে।’

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপও করি নাই। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি। যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকাতে নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। বিষয়টি আমি সাংবাদিকদের জানিয়েছি এবং সেটা প্রতিহত করা হয়েছে। আমি খুশি যে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা