ছবি সংগৃহীত
সারাদেশ

কাত হয়ে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি টেনে তুলেছে জেনুইন এন্টারপ্রাইজের পাঁচটি উইন্স বার্জ।

সোমবার (৮ নভেম্বর) প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ফেরিটি টেনে তোলা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক শাজ জামান জানান, আজ সকাল ১০টায় আমানত শাহ ফেরিটি টেনে তোলার কাজ শুরু হয়। ফেরিটি উদ্ধারকাজ শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে। বর্তমানে ফেরিটি সোজা করে সামনের অংশ উচু করে রাখা হয়েছে। শুরুতে ফেরির তলদেশের ফুটো ঠিক করা হবে। এজন্য ৩-৪ দিন সময় লাগবে।

এরপর নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ফেরিটি সরেজমিনে দেখবেন। পরবর্তীতে তাদের সুপারিশ অনুযায়ী ফেরিটি কোথায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

উল্লিখিত, গত ২৭ অক্টোবর সকালে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে যানবাহন নিয়ে ফেরিটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

‘শ্যোন অ্যারেস্ট’ স্থগিতাদেশে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলা ছাড়া কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের পরবর্তী চমক ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা