ছবি সংগৃহীত
সারাদেশ

সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ বিমান যাত্রী আটক

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনাসহ দুবাই ফেরত যাত্রী পরেন্দ্র দাসকে (৩৬) আটক করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে তাকে আটক করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম।

আটক পরেন্দ্র দাস মৌলভীবাজারের নাজিরের গাঁওয়ের আটঘর গ্রামের বাসিন্দা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের তল্লাশি শুরু করেন বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। সকাল ৯টার দিকে কাস্টমের গ্রিন চ্যানেল অতিক্রমকালে পরেন্দ্র দাসকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে সোনার চাকতি পাওয়া যায়। এরপর তার ব্যাগে লুকানো অবস্থায় দুটি কার্টুনে ৩৮টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার করা সোনার মধ্যে ৩৮টি বার ও ১ পিস সোনার চাকতি রয়েছে। মোট ওজন ছয় কেজির বেশি। বর্তমান বাজারদর অনুযায়ী উদ্ধার করা সোনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। পরেন্দ্র দাসের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা