সারাদেশ

ফরিদপুরে স্বামীর পরকীয়ার বলি স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমি অধিকারী (২৭)। শুক্রবার (৫ নভেম্বর) সকাল নয়টার দিকে দোতলা ভবনের গৃহবধূর শয়নকক্ষ থেকে পরিবার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

সুমি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের রনি অধিকারীর স্ত্রী। তাদের রাহুল নামে আট বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

পুলিশ ও সুমির পরিবার সূত্রে জানা গেছে, মাগুরা জেলার আড়পাড়া বাজারের গ্রাম্য ডাক্তার মনমোহন বৈরাগীর মেয়ে সুমি অধিকারী (২৭)। নয় বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের প্রবাসী নিত্য অধিকারীর ছেলে রনি অধিকারীর (৩২) সাথে সুমির বিয়ে হয়। রনি কয়েক বছর প্রবাস জীবনের পর বাড়ি ফিরে এসে একই গোষ্ঠীর পার্শ্ববর্তী বাড়ির বিবাহিত এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হন।

গত বছর রনি ওই বিবাহিত মেয়েকে নিয়ে পনের দিন উধাও ছিল। এরপর রনি, সুমি ও পরকীয়ায় লিপ্ত ওই বিবাহিত মেয়ের পরিবার একত্রে বসে বিষয়টির ফয়সালা করলেও কার্যত পরকীয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি বলে মত প্রকাশ করেন এলাকার লোকজন।

এতে মোটা অংকের দেনদরবারও হয়েছিল বলে জানা যায়। এ নিয়ে রনি ও সুমির মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার সকাল নয়টার দিকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমির ঝুলন্ত লাশ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়।

সুমির বাবা মনমোহন বৈরাগী জানান, রনি বিদেশ থেকে আসার পর কোন কাজ করতো না। টাকার জন্য প্রতি মাসেই মেয়েকে চাপ দিত। তাই প্রতি মাসেই রনিকে ৫-১০ হাজার টাকা দেয়া হতো। এছাড়া মেয়ের সুখের জন্য ১০ লক্ষ টাকার ডিপোজিট পর্যন্ত করে দিয়েছি।

তিনি আরও বলেন, ৫-৬ মাস আগে রনির নির্যাতনে আমার মেয়ে বাপের বাড়ি মাগুরায় চলে গেলে আমি তাকে শ্বশুর বাড়ি আর না পাঠানোর সিদ্ধান্ত নেই। কিন্তু কয়েকদিন পর রনির কাকা নিত্য অধিকারী বোয়ালমারী থানার এস আই মামুন অর রশিদকে সঙ্গে নিয়ে আমার বাড়ি মাগুরায় যান। আমার মেয়েকে আর নির্যাতন কিংবা কষ্ট দেয়া হবে না-এই মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় আমি মেয়েকে ফেরত পাঠাই।

লাশ উদ্ধারের ঘটনায় বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা