ছবি সংগৃহীত
সারাদেশ

জাপানে রফতানি হবে হলুদ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: বাঘা উপজেলা থেকে জাপানে হলুদ রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে এরই মধ্যে জাপানের সঙ্গে আলোচনা হয়েছে। তারা নর্থ বেঙ্গল ফার্ম লিমিটেড ও বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যাসোশিয়েশনের মাধ্যমে হলুদ আমদানি করবে। এ বিষয়ে স্থানীয় চাষি ও ব্যবসায়ীর সঙ্গেও কথা হয়েছে।’

উল্লেখ্য, বাঘা-আড়ানী অঞ্চলের হলুদ খুবই জনপ্রিয় এবং এর চাহিদাও ভালো। সেই ব্রিটিশ আমল থেকেই এ অঞ্চলে হলুদের বেশ ভালো চাষাবাদ হয়। গত বছর বাঘায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়। তখন লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ৩০০ মেট্রিক টন। তবে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার মেট্রিক টন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা