ছবি সংগৃহীত
সারাদেশ

খুলনায় ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা নগরীর খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন আলমনগর মোড় এলাকায় তেলবাহী ট্রেনের তিনটি ট্যাঙ্ক ওয়াগন লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে এরিয়া অপারেটিং ম্যানেজার মজিবর রহমান জানান, বিকেল ৫টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। শব্দ শুনে রেললাইনের কাছে যেতেই দেখা যায় ট্রেনের তিনটি বগি পড়ে রয়েছে। পরে পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা আসেন। তবে কোনো হতাহত হয়নি। সন্ধ্যা ৭টা ৪০মিনিটে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ট্রেন এক্সামিনার শামীম আহমেদ বলেন, আলমনগর এলাকায় ট্যাংক ওয়াগন তিনটি লাইনচ্যুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ট্রেনের চাকা, ব্রেকিং আইটেম, গাড়ির সোলভাসহ আন্ডার গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা