ছবি সংগৃহীত
সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় স্ত্রী মরিয়ম হত্যার দায়ে স্বামী রফিক শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) এ রায় দেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিক শেখ রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবেদ শেখের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৭ সালে রফিক শেখের সঙ্গে ফকিরহাট উপজেলার মরিয়মের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে মরিয়ম মোবাইলে একটু বেশি কথা বলতেন। কিন্তু এটিকে সন্দেহের চোখে দেখতেন রফিক শেখ। এ নিয়ে তাদের মধ্যে কলহ লেগে থাকতো। ২০২০ সালের ১২ আগস্ট দুপুরে বাড়ি এসে রফিক তার স্ত্রীকে না পেয়ে সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। বাইরে থাকার কারণ জানতে চান রফিক। কিন্তু উত্তর দিতে না পারায় তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে থাকেন।

ওই দিন রাতে বেড়ানোর কথা বলে রফিক তার স্ত্রীকে নিয়ে রূপসা ব্রিজসহ বিভিন্ন জায়াগায় ঘুরতে থাকেন। রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রফিক তার স্ত্রীকে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। পরে স্ত্রীর শরীরে বস্তা পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর বাড়ি ফিরে মরিয়মের মাকে প্রতিবেশী রঞ্জন বৈরাগীর মাধ্যমে জানান, মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মরিয়মের মা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন। এর দুইদিন পর অর্ধগলিত ও পোড়া অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। পরে নিহতের মা রূপসা থানায় বাদী হয়ে রফিক শেখসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি রফিক শেখ আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা