ছবি সংগৃহীত
সারাদেশ

‘আমি মন্ত্রী থাকা অবস্থায় সমস্যার কথা শুনতাম’

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ফেরিতে যেসব কর্মকর্তা-কর্মচারীরা ফেরি পরিচালনা করে, আমরা যেমন তাদের সুযোগ-সুবিধা দেখবো, তেমনি তাদের ফেরি চালানোর ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ফেরির চালকসহ স্টাফদের সচেতন করতে হবে। সচেতন করতে পারলে এই দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। তা না হলে এ রকম দুর্ঘটনা সামনে আরও ঘটতে পারে।’

শনিবার (৩০ অক্টোবর) মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি মন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন বন্দরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করার লক্ষ্যে সভা করতাম। তাদের সমস্যার কথা শুনতাম। তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতাম।’

অনুষ্ঠানে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বীর মুক্তিযোদ্ধা, পৌর কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা