সারাদেশ

পার্বতীপুর থানার গ্রিল ভেঙে পালালো আসামি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি। এ ঘটনায় দায়িত্বরত এক এএসআই ও এক কনস্টেবলকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

এ ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন, ডিউটি অফিসার এএসআই কেবিএম শাহারিয়ার ও পুলিশ কনেস্টেবল সাবিনা ইয়াছমিন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় তাদের ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এর আগে সকাল সাড়ে দশটার দিকে আসামি পালানোর এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাত বারোটার দিকে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্র ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মোকারুল ইসলামকে (৩২) উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা করে।

পরে রাতেই তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে বড়পুকুরিয়া কয়লা খনি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা থাকলেও এর আগেই সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার জানালার তিনটি গ্রিল ভেঙে পালিয়ে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা