ছবি সংগৃহীত
সারাদেশ

ভুয়া কবিরাজ আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার থেকে আহাদুর রহমান (৩৫) নামে এক ভুয়া কবিরাজকে আটক করেছে র‌্যাব-৯।

শুক্রবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক আহাদুর রহমান বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের সল্লুক মিয়ার ছেলে।

জানা গেছে, আহাদুর রহমান আগে রেস্টুরেন্টের শ্রমিক ছিলেন। কাজ ছেড়ে দীর্ঘদিন ধরে ইমামবাড়ি বাজারে তাবিজ-কবজ, পানিপড়া, সুতাপড়া, গাছের জরি দেওয়ার নামে ভুয়া কবিরাজি চিকিৎসা চালিয়ে আসছিলেন তিনি। খবর পেয়ে শুক্রবার রাতে র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের একটি টিম ইমামবাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে কম্পিউটার, মেমোরি কার্ড, দু’টি মোবাইলফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা