ছবি সংগৃহীত
সারাদেশ

জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী নগরীর পালোপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০), আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জ্বল হোসেন (৩৪), আব্দুল হালিম (৩৫), ওবেদ (৫০) ও আবুল হোসেন (৬১)।

জানা গেছে, নগরীর পালোপাড়ার একটি বাড়িতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য কয়েকজন গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা