সারাদেশ

মন্দিরে হামলা: নোয়াখালীতে গণঅনশন-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: দেশের বিভিন্নস্থানে মন্দির, পূজা মণ্ডপ, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণঅনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (২৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ও শ্রী শ্রী রাধামাদব জিউর মন্দিরসহ বিভিন্ন ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

সকালে বিভিন্ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে। পরে মন্দিরগুলোতে গিয়ে গণঅনশন ও সমাবেশ করেন তারা।

অনশনে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস, সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সনাতন নেতারা।

বিক্ষোভ ও অনশন থেকে নেতারা দ্রুত সময়ের মধ্যে সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধের দাবি জানান। একই সাথে এসব সহিংসতা ও হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা