সারাদেশ

বাগেরহাটে রাস্তা থেকে মৃত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের একটি সড়ক থেকে মৃত নবজাতক উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে গেছে, জানান এলাকাবাসী।

শনিবার (২৩ অক্টোবর) সকালে দশানী-গিলাতলা সড়কের বাগেরহাট সদর উপজলার কাড়াপাড়া আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তা থেকে নবজাতকটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। আশ্রমের মাঠ এবং মসজিদের আগের মোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে দেখি রাস্তার পরে কিছু একটা পড়ে আছে। লাইট জ্বেলে ভালোভাবে দেখতে যেয়ে দেখি একটি মৃত বাচ্চা। বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষত-বিক্ষত করেছে।

তিনি আরও বলেন, পরে আমি পার্শ্ববর্তী বাড়ির লোকদের ডেকে একটি পলিথিনে মুড়িয়ে রাখি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দিই। বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্য ভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় বাচ্চাটিকে কেউ রাস্তায় ফেলে গেছে, জানান তিনি।

কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম বলেন, ভোরে ফজরের নামাজ পরে খবর পাই আশ্রমের মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, কেউ হয়ত অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে রাস্তায় ফেলে দিয়েছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা