সারাদেশ

পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে মো. সুজন (২৮), মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম।

জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই গাড়ির চালকসহ তিনজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনির হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা