বিস্ময়বালক আসাদুজ্জামান সাদিদ
সারাদেশ

বিস্ময়বালক সাদিদের দায়িত্বে ডিসি

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: দুর্দান্ত স্পিন বোলিংয়ে তাক লাগানো বরিশালের সেই খুদে ক্রিকেটার ও বিস্ময়বালক আসাদুজ্জামান সাদিদের দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে জেলা প্রশাসকের বাসভবনের অফিসকক্ষে সাদিদ ও তার মামাকে আমন্ত্রণ করেন ডিসি। এ সময় তিনি সাদিদের সার্বিক দায়িত্ব নেওয়ার কথা বলেন।

সাদিদের বোলিংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খুদে ক্রিকেটারের বোলিং দেখে যারপরনাই মুগ্ধ হন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ও শেন ওয়ারণ।

ছয় বছর বয়সি সাদিদ বরিশালের ৪ নম্বর ওয়ার্ড মহাবাজ এলাকার উলালঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সাদিদ বরিশালের গর্ব। এত ছোট বয়সে ও বিস্ময়কর বালক হয়ে নিজের প্রতিভা প্রকাশ করেছে। তার বোলিং বিশ্বের বাঘা-বাঘা খেলোয়াড়দের মন কেড়েছে।

তিনি বলেন, আমাদের উচিত ওর দেখভাল করা, যাতে করে ওর হাতের জাদু হারিয়ে না যায়। সাদিদের খেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। আমরা সাদিদের প্রতিভা ধরে রাখতে ওর পাশে থাকব।

Wow! 😯 Received this video from a friend… It's brilliant. The love and passion this little boy has for the game is evident. #CricketTogether

Posted by Sachin Tendulkar on Thursday, October 14, 2021

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা