চুরি
সারাদেশ

অভিনব কায়দায় চুরি

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় এক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লার বাড়িতে অভিনব চুরির ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ৫০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনসহ দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরের দল।

বীর মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, সিসি ক্যামেরায় দেখা গেছে এক নারী ছোট্ট একটি শিশু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। তার সঙ্গে থাকা ১০ বছরের একটি ছেলে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নজরদারি করছে। কিছুক্ষণ পর ১৫ বছর বয়সি এক মেয়েকে ইশারা দিয়ে মুক্তিযোদ্ধার ঘরে প্রবেশ করতে বলছে।

এ সময় দ্রুত ঘরে ঢুকে দুটি দামি মোবাইল ফোন ও ড্রয়ারে রাখা টাকা-পয়সা নিয়ে চোখের পলকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ অন্য সদস্যদের নিয়ে শটকে পড়ে।

ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। আর মোবাইল ফোন দুটি ট্র্যাকিং করে এগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা