ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল দম্পতির

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে সিএনজি চালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এক দম্পতির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হন।

কুমিল্লা-সিলেট সড়কের ময়নামতির কাটাজাঙ্গালে শনিবার (১৬ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। ময়নামতি হাইওয়ে থানার এসআই মো. করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আদর্শ সদরের রত্নবতী এলাকার আবু সাইদ (৫৩) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৩)।

এসআই মো. করিম জানান, সিএনজিচালিত অটোরিকশাকে ব্রাহ্মণবাড়িয়ামুখী তৃষা গোল্ড পরিবহন একটি বাস ওভারটেক করতে চেয়েছিল। এসময় বাসটি অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুমির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে তার স্বামীও মারা যান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা