সারাদেশ
প্রতিমা ভাংচুর

গাজীপুরে ৩ মামলায় ১৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর এলাকায় তিনটি মন্দিরের হামলা করে প্রতিমা ভাংচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ২০ জনের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে দু’দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

তিন মামলার দুইটির তদন্ত কর্মকর্তা এসআই তানভীর আহমেদ জানান, প্রতিটি মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত তিনটি মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করে।

গ্রেফতারকৃত ২০ জনের মধ্যে ১৮ জনকে সাতদনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। বাকি দুইজনকে আহত অবস্থায় আটক করা হয়। তারা সুস্থ হলে তাদেরকে রিমান্ড চাওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, কাশিমপুর বাজারে রাধাগোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল রুদ্র, পালপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল পাল ও কাশিমপুর পশ্চিমপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র দাস বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা