সারাদেশ

মদ খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে পূজায় মদ কেনা ও খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল রকি দাস (২২) নামে এক যুবকের। নিহত রকি দাস নরসিংদী পৌর এলাকার পশ্চিম কান্দাপাড়া এলাকার সুনীল দাসের পুত্র।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় ঘটে এই ঘটনা। নিহত রকি দাশ পৌর এলাকার এমপি মার্কেটে একটি মাছের আড়তে কাজ করতো।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রকি দাস তার মামাতো ভাইকে সঙ্গে করে হাজীপুরের বাউনি নামক এলাকায় ঘুরতে যায়। সেখানে পূজা উপলক্ষ্যে মদ্যপান করার জন্য আশেপাশের এলাকা থেকে রকি দাসের সমবয়সী এবং বন্ধু অনেকেই যুক্ত হয় খোলা জায়গায়। একপর্যায়ে মদ খাওয়া নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সংঘর্ষ বাধে। সংঘর্ষের মধ্যেই এক যুবক আচমকা রকি দাসকে পেছন থেকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূজা উপলক্ষ্যে ওরা বন্ধুরা মিলে হাজীপুর এলাকার এক খোলামেলা ও নির্জন মাঠে মদ খেতে যায়। পরে যারা যারা মদ খেতে পারেনি তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাদেরই একজন রকি দাসকে ছুরিকাঘাত করে।

ওসি আরও বলেন, আসলে কে ছুরিকাঘাত করেছে এবং ঘটনার বিন্তারিত পরে জানা যাবে। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। তবে পুলিশ এটা নিয়ে কাজ করছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা