সারাদেশ

সোনারগাঁয়ে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের প্রধান রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন আশপাশের বিশটি গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা।

শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার হোসেনপুর কলেজের সামনে সমমনা প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে ওই ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার মোগরাপাড়া-শম্ভুপুরা সড়কের দুর্ঘাপ্রসাদ থেকে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তাটি গত এক বছর ধরে সংস্কার করার জন্য ভেঙে রাখা হয়েছে। এতে শম্ভুপুরা ইউনিয়নের ২০টি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

এ সময় রাস্তাটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি জানান তাঁরা।

স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সমমনা প্ল্যাটফর্মের উদ্যোক্তা শামসুল আলম পনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নুরজাহান, সমমনা প্ল্যাটফর্মের উদ্যোক্তা মোয়াজ্জেম হোসেন, পীর মোহাম্মদ, নজরুল ইসলাম, জুলহাস উদ্দীন, আশরাফুল আলম, ইমরান হোসেন, স্থানীয় হোসেনপুর জনকল্যাণ সমিতির সভাপতি গোলাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ।

স্থানীয়রা জানান, মঙ্গলেরগাঁও বটতলা থেকে নবীনগর পর্যন্ত সড়কটি পুন: নির্মাণের জন্য ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৭ কোটি টাকার একটি দরপত্র আহ্বান করে। ডলি কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি পুন: নির্মাণের কার্যাদেশ পায়। পরে পুরো সড়কটি খোঁড়াখুঁড়ি করে কাজ শেষ না করে প্রকল্প এলাকা ছেড়ে চলে যায়। গত দুই বছর ধরে খোঁড়াখুঁড়ি করে রাখা এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে স্থানীয় চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি, রামগোবিন্দেরগাঁও, চেলারচর, হোসেনপুর, একরামপুর, নবীনগর, এলাহীনগর, ফতেপুর, ইসলামপুর, শম্ভুপুরা ও দড়িগাঁও সহ ২০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, আমরা এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত সুপারিশ করেছি।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা