সারাদেশ

মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের মোহাম্মদপুরে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে লাশ গুলো উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, মা সুমিতা খাতুন (৩২), মেয়ে জান্নাতুল (৭) ও ছেলে সান (২)।

জানা গেছে, ইসমাইল কলোনির আটতলা ভবনের চতুর্থতলা ওই বাসার ভেতরে সুমিতা ও তার ছেলের লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর মেয়ের লাশ বিছানায় পড়ে ছিল। তবে সন্তানদের নিয়ে সুমিতা আত্মহত্যা করেছেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না পুলিশ।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ভোর ৪টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে ডাকাডাকি করেও বাসার দরজা কেউ খুলছিল না। পরে দরজা ভেঙে মা ও দুই সন্তানের মরদেহ দেখতে পাই আমরা। তবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা