সারাদেশ

চট্টগ্রামে বজ্রপাতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে বজ্রপাতে মো. মহসিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদের পূর্ব ছড়ারকুল এলাকায় বজ্রপাতের নিহত হন তিনি।

নিহত মহসিন ওই এলাকার মৃত মো. নাছের আহম্মেদের ছেলে।

স্থানীয় বাসিন্দা জিন্নাত আলী বাদশা নামে এক ব্যক্তি জানায়, ঠিকাদারির কাজ সেরে দুপুর পৌনে ২টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ দেখতে ঘর থেকে বের হয় মহসিন। এ সময় হঠাৎ মেঘবিহীন আকাশে গুড়িগুড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। মুহূর্তের মধ্যে বজ্রপাতে মহসিন আহত হয়ে পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে পড়ে যান।

পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে স্থানীয় ফতেয়াবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ঠিকাদার মহসিনের ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা