ছবি সংগৃহীত
সারাদেশ

তিন রোহিঙ্গা দালাল আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের ৪৮ নম্বর ক্লাস্টার থেকে তিন রোহিঙ্গা দালালকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ৪৮ নম্বর ক্লাস্টারের মৃত হোসেন আহমদের ছেলে গুরামিয়া ওরফে তাহের মাঝি (৩৯), রেদোয়ান (১৮) ও আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২১)।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ নম্বর ক্লাস্টারে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের নাম ভাসানচরের শীর্ষ দালালের তালিকায় রয়েছে। তাদেরকে ভাসানচরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা