সারাদেশ

চলনবিলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের গুরুদাসপুরে চলনবিলে ইজি বাইক উল্টে পানিতে পড়ে নিখোঁজ দুই বছরের শিশু জান্নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে বিলশা ব্রিজ এলাকার পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এর আগে সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাতটার সময় উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে নয় জন যাত্রীসহ একটি ইজি বাইক উল্টে যায় পানিতে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আট জনকে উদ্ধার করতে পারলেও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শাঐল গ্রাম থেকে খুবজীপুর এলাকার খালেকের ছেলে রফিকুল ইসলামের বিয়েতে ইজি বাইক যোগে সোমবার সন্ধ্যায় নয় জন উঠেন। ইজিবাইক চালক রাস্তা ভুল করে বিলশা ব্রিজের সামনে গিয়ে গাড়ি ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পানিতে উল্টে পড়ে যায়। পরে আট জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও ইজি বাইকে নানীর কোলে থাকা শাঐল গ্রামের জুলহকের মেয়ে শিশু জান্নাতিকে খুঁজে পায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে অনেকভাবে শিশুটিকে খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি। পরে আজ (মঙ্গলবার) সকালে মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা