প্রতীকী ছবি
সারাদেশ

নোয়াখালীতে বাসচাপায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: জেলার চাটখিল উপজেলায় বাসচাপায় অমিত হাসান (১৫) নামে মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) রাত আটটার দিকে রামগঞ্জ-নোয়াখালী সড়কে চাটখিল থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রাতে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেলে করে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এসময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অমিতের মৃত্যু ও আহত হয় অপর দুজন।

চাটখিল থানার ওসি আবুল খায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা