অটোরিকশা
সারাদেশ

অটোরিকশা উল্টে মুয়াজ্জিন নিহত

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা উল্টে টিন ছিটকে গলা কেটে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। মৃত মুয়াজ্জিন হলেন মাওলানা রুহুল কাদের (৩২)। সোমবার (১১ অক্টোবর) সকাল দশটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও ভাঙ্গারমুখ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানায়, রুহুল কাদের ভাঙ্গারমুখ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। বিপরীত দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা টিন নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গারমুখ এলাকা পৌঁছালে অটোরিকশাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়লে তার গলা কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা