ফাইল ছবি
সারাদেশ

যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৯ অক্টোবর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সকালে ওই নারীর ঘর থেকে রক্ত গড়িয়ে দরজার নিচ দিয়ে বাইরে চলে আসে। পরে এ বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রথমে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা