বুড়িমারী স্থলবন্দর
সারাদেশ

৫ দিনের ছুটিতে বুড়িমারী স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টানা পাঁচদিন ছুটি থাকবে। এ সময় বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার।

বুড়িমারী কাস্টমস সূত্র জানায়, স্থলবন্দরের ওপারে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভার এক চিঠিতে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ কারণে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম চালু হবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আনোয়ার হোসেন জানান, বন্ধের এই সময় পাসপোর্টধারী যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারবে না। তবে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা