সড়ক
সারাদেশ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খন্দকার ফাহাদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে একটি ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে মুরগীর খাদ্য ভর্তি একটি ট্রাক কলাবাগানের ব্রীজের কাছে পৌঁছালে নলুয়া থেকে আসা এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে মোটরসাইল চালক মারা যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এসআই মো. ওসমান গনি বলেন, মোটরসাইকেল ও আটককৃত ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা