মৃত্যু
সারাদেশ

 পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মিলন আহমেদ(২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আহসান মারা সেতুর দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত মিলন আহমেদ বিকেলে শান্তিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় সুনামগঞ্জ থেকে একটি পিকআপভ্যান সিলেটের দিকে যাওয়ার পথে আহসানমারা সেতুতে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মিলন মিয়াকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়ারা উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই রেজাউল করিম ঘটনার বলেন, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি আটক করলে চালক পালিয়ে যায়। তবে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা