শিবচরে
সারাদেশ

শিবচরে ৩৩ জেলেকে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুরঃ মাদারীপুর জেলার শিবচরে ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৩৩ জন জেলেকে ১ বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত তিনটা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৯ হাজার ৮ শ মিটার কারেন্ট জাল জব্দ করেন আদালত।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।

সূত্র জানায়, পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা প্রদান করা হয়। এ সময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা