সারাদেশ

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ফজরের নামাজ পড়তে আপত্তি করায় হবিবর রহমান নামে এক স্বামী তার স্ত্রী রুখসানা বেগমকে (৫০) লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৬ অক্টোবর) ভোর ছয়টার দিকে উপজেলার হোসেনগাঁও গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে। তবে প্রতিবেশিরা জানিয়েছেন, হবিবর বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি (পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন। এ সময় হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মাহবুব আলমও উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে হবিবর-রুখসানা দম্পতি তাদের ঘরে ঘুমিয়ে পড়েন। পরন বুধবার ভোরে ফজরের আজানের পর স্বামী হবিবর রহমান স্ত্রী রুখসানাকে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয়। কিন্তু স্ত্রী সাড়া না দেওয়ায় স্বামী হবিবর ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করেন। পরে হবিবর সাইকেল চালিয়ে রাণীশংকৈল থানায় গিয়ে স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা