শ্রমিক
সারাদেশ

নির্মাণাধীন কারখানার ছাদ ধসে ৫ শ্রমিক আহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক কারখানার নির্মাণাধীন ভবনের একতলা ছাদ ধসে ৫ জন শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর ধনুয়া এলাকায় ইউরো নিট স্পিন লিমিটেড কারখানায় ঘটনা ঘটে।

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার আহমেদ রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।।

আহতরা জৈনাবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা