সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিস ব্যবসার দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন হাবিবুর রহমান (২৮) নামের এক ডিস ব্যবসায়ীকে এলোপাথারিভাবে কুপিয়ে ও দুই পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলাকারীরা ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা দশ লাখ লুটে নেয়। হামলার শিকার ডিস ব্যবসায়ী বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আহত ডিস ব্যবসায়ীর পিতা সিদ্দিক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে, গত (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ঘটে এ ঘটনা।

মামলার বাদী সিদ্দিক মিয়া জানান, তাদের বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকায়। তার ছেলে হাবিবুর রহমান ও একই এলাকার আমান উল্লাহ এক সাথে কেবল নেটওয়ার্ক (ডিস) ব্যবসা পরিচালনা করে আসছিলো। আর ডিস ব্যবসার হিসাব নিকাশ নিয়ে তাদের দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়।

এক পর্যায়ে হাবিবুর রহমান আলাদাভাবে ডিস ব্যবসা পরিচালনার সিদ্ধান্ত নিলে প্রতিপক্ষ আমান উল্লাহ বাধা প্রদান করেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই হাবিবুর রহমানকে ভয়ভীতি ও হামলা-মামলার হুমকি দিয়ে আসছিলেন আমান উল্লাহসহ তার লোকজন। গত ২৪ সেপ্টেম্বর রাতে ডিস ব্যবসার যন্ত্রাংশসহ মালামাল কেনার জন্য দশ লাখ টাকা নিয়ে ৩০০ ফুট সড়ক যোগে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন হাবিবুর রহমান।

রাত সাড়ে ৭টার দিকে ৩০০ ফুট পৌঁছা মাত্র প্রতিপক্ষ আমান উল্লাহ, পানাউল্লাহ, সানাউল্লাহ, হাবু, হানজলত আলী, সাকিব, ইসরাফিল, হাসানসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুর রহমানের মোটরসাইকেল গতিরোধ করে। পরে তাকে উপশহরের ২১নং সেক্টর এলাকায় নিয়ে যায়।

সেখানে নিয়ে হাবিবুর রহমানকে এলোপাথারিভাবে মারপিট শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা হাবিবুরের দুটি পা ভেঙ্গে দেয়। পরে সঙ্গে থাকা ডিস ব্যবসার যন্ত্রাংশসহ মালামাল কেনার জন্য দশ লাখ টাকা লুট করে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনার ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা