রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ
সারাদেশ

রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ খুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ মারা গেছেন। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে তার অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক বলেন, দুর্বৃত্তরা মুহিবুল্লাহকে গুলি করেছে। সংবাদ পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে রোহিঙ্গাদের এই শীর্ষ নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি সংগঠন কাজ করে। তবে মুহিবুল্লাহর পরিচালিত এআরএসপিএইচ সংগঠনটি সবচেয়ে শক্তিশালী। জেলা প্রশাসক স্বাক্ষর করা এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মুহিবুল্লাহর সংগঠনের ৩০০ সক্রিয় সদস্য রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা