সেতু
সারাদেশ

পায়রা নদীতে সেতুর আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৬ সালে লেখা এক চিঠিতে মির্জাগঞ্জ পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণের অনুরোধ বাস্তবায়িত হচ্ছে। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস ওই চিঠি লিখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর চিঠির জবাবে সেতু নির্মাণের আশ্বাস দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সেতুর নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দীক এ কথা বলেন।

তিনি জানান, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির উত্তরে প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণের আশ্বাস দেন। তার আশ্বাসেই সেতুটি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেগুলোর মূল্যায়নের কাজ চলছে। আশাকরি ২ থেকে ৩ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত হবে এবং শিগগিরই কাজ শুরু হবে।

তিনি আরও জানান, পটুয়াখালী-কচুয়া আঞ্চলিক মহাসড়কের ওপর পায়রাকুঞ্জ এলাকায় সেতুটি নির্মাণের জন্য ১ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ১০ দশমিক ৩ মিটার প্রস্তের সেতুটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালে। সেতু নির্মাণে পুরো ব্যয় সরকারের নিজস্ব খাত থেকে বহন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা