ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাভেল ব্যাগে করে গাঁজা পাচার

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগে করে গাঁজা পাচারের সময় অপু আহমেদ রাফি (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ট্রাভেল ব্যাগ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাফি কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

র‍্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে প্রাইভেটকার চালক পরিচয়ে ট্রাভেল ব্যাগে করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিলেন। তার পেশা মাদক ব্যবসা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা